Disclaimer: 𝚃𝚑𝚒𝚜 𝚠𝚎𝚋𝚜𝚒𝚝𝚎 𝚌𝚘𝚗𝚝𝚊𝚒𝚗𝚜 𝚖𝚘𝚛𝚎 𝚝𝚑𝚊𝚗 𝚓𝚞𝚜𝚝 𝚖𝚢 𝚋𝚕𝚘𝚐 𝚙𝚘𝚜𝚝𝚜; 𝙸’𝚟𝚎 𝚒𝚗𝚌𝚕𝚞𝚍𝚎𝚍 𝚟𝚊𝚛𝚒𝚘𝚞𝚜 𝚝𝚎𝚡𝚝𝚜 𝚊𝚜 𝚛𝚎𝚜𝚘𝚞𝚛𝚌𝚎𝚜. 𝚃𝚘 𝚊𝚟𝚘𝚒𝚍 𝚌𝚘𝚗𝚏𝚞𝚜𝚒𝚘𝚗, 𝚝𝚑𝚎𝚜𝚎 𝚝𝚎𝚡𝚝𝚜 𝚊𝚛𝚎 𝚗𝚘𝚝 𝚖𝚒𝚗𝚎 𝚊𝚗𝚍 𝚊𝚛𝚎 𝚌𝚘𝚟𝚎𝚛𝚎𝚍 𝚞𝚗𝚍𝚎𝚛 𝙲𝚛𝚎𝚊𝚝𝚒𝚟𝚎 𝙲𝚘𝚖𝚖𝚘𝚗𝚜. 𝙸𝚏 𝚢𝚘𝚞 𝚠𝚒𝚜𝚑 𝚝𝚘 𝚞𝚜𝚎 𝚝𝚑𝚎𝚖 𝚎𝚕𝚜𝚎𝚠𝚑𝚎𝚛𝚎, 𝚙𝚕𝚎𝚊𝚜𝚎 𝚌𝚘𝚗𝚝𝚊𝚌𝚝 𝚖𝚎 𝚏𝚒𝚛𝚜𝚝.

coloum

AI Content And Idea or Tips

 

আমি একটা AI Tools বানিয়েছি এবং মাশাআল্লাহ কমিউনিটির বিশাল সংখ্যক ভাই-ব্রাদার ইউজ করেছেন। এক ক্লিকে বাল্ক পোস্ট লেখা + অটো পাবলিশ করা যায়। নামঃ Affpilot
সেই সুবাদে AI দিয়ে বানানো প্রায় ৫ হাজার সাইট আমার চোখের সামনে আছে।
মাসে ১ লাখ ট্রাফিক পাচ্ছে এমনও সাইটও আছে যা ১০০% এআই দিয়ে বানানো। ভালো নিশ ও কিওয়ার্ড সিলেক্ট করতে পারলে এআই দিয়েও ভালো কিছু করা সম্ভব। একটা নিশের সর্বশেষ সাব-নিশ বা লিফ নোডে গিয়ে ঐ সাব-নিশের সকল কিছুই ভালোভাবে যারা কাভার করেছে তাদের সাইটগুলো তুলনামূলক ভালো করছে।
আর যারা একই সাইটে এলোপাতারি মানে বিভিন্ন টপিকে কন্টেন্ট পাবলিশ করেছেন তাদের সাইট তেমন ভাল করেনি। ব্যতিক্রমও আছে সেটা ডোমেইন অথোরিটি বা এক্সপায়ার্ড ডোমেইনের কারনে হয়েছে।
মিনি টিপ্সঃ বিং এর People Also Ask সেকশন থেকে প্রাপ্ত কিওয়ার্ড দিয়ে পোস্ট লিখলে বিং এ ভালো করা যাচ্ছে। এজন্য রোডম্যাপে রেখেছি শুধু বিং নির্ভর PAA অটোমেশন ফিচার বানাবো একটা। (আইডিয়া রিভিল হয়ে গেলো) !😕
বিঃদ্রঃ দয়া করে কেউ সাইটের লিংক চেয়ে লজ্জা দিবেন না। এগুলো আমার কাছে আমানত যার খিয়ানত করা কোনো ভাবেই আমার পক্ষে সম্ভব না।
-----------------------------------------------------------
আসসালামু আলাইকুম, ভাই, আমি scalenut,chatgpt, affpilot এই ৩ টা ইউজ করেছি, ব্যবহার করে বুজলাম, নিজস্ব কোনো মেথডে এ আই ইউজ করলে ভালো ফলাফল পাওয়া সম্ভব সেটার জন্যে ফরমেটিং, সামান্য কোডিং এই টাইপ নলেজ থাকলে বেশ ভালো হবে। শুধুমাত্র টুল এর আউটপুট মোটামুটি কাজে আসলেও গুগল ডিইন্ডেক্স করে দেয় দ্রুত। তবে বিং এখনো যে কোন এ আই রিটেন লেখা ইন্ডেক্স করছে বাট টপ এ সেগুলোই আসছে যেগুলোতে একটু এডিট করা হচ্ছে।
-----------------------------------------------------------
AI + হিউমান এডিটেড কনটেন্ট নিয়ে কাজ করছি কয়েক মাস হলো | মজার ব্যাপার হলো, প্রসেসটা একটা বেসিক কনটেন্ট রাইটারকেও শেখানো সম্ভব | আমাদের যে নন নেটিভ টোন, সেটা Chat GPT (LLM) জেনারেটেড কন্টেন্টে থাকেনা বা কম থাকে | আর সিম্পল কিছু প্রম্প্ট দিয়ে কনটেন্ট এর টোন চেঞ্জ করা যায় | রিপিটিটিভ আর উঁকন্টেক্সচুয়াল কনটেন্ট এ নিজেরটা নিজেই ধরতে পারে, কনটেন্ট সামারাইজ এবং এক্সপন্ড করতে পারে | ইনফরমেশনকে বুলেট পয়েন্ট বা বিভিন্ন সাবহেডিং এ ভাগ করতে পারে | এমনকি URL ধরিয়ে দিলে সেখান থেকে কনটেন্ট রিপ্রোডিউস করতে পারে বা ইনস্পিরেশন নিতে পারে | যে প্রম্প্ট ইয়ুস করতে যত দক্ষ হবে, তার জন্য কনটেন্ট ক্রিয়েট করা তত সহজ হবে আর এডিটিং এ চাপ পড়বে কম | আমি লিমিটেড রিসোর্সের ব্যবহার করে যতটুকু বুঝেছি, শুধু রিটেন কনটেন্ট না, অডিওভিসুয়াল কনটেন্ট ক্রিয়েট করে ম্যাসিভ লেভেল এর মিডিয়া প্রোডাক্শন সম্ভব | হাতে গোণা কয়েকজন মিলে ওয়েল অর্গানাইজড টিম ফর্ম করলে অসাধারণ কিছু করা সম্ভব | শুধু সাহস টা করা বাকি আরকি |
---------------------------------------------------------------
AI নিয়ে যেহেতু এইটা মুক্ত আলোচনা তাই মনের দুই একটা কথা শেয়ার করি। বাংলাদেশে যখন প্রথম প্রথম টাচ ফোন আসে মনে করে দেখবেন ফোনের মাঝে একটা ছোট্ট গর্ত ছিলো এবং সেখানে একটা টাচ স্টিক মানে ফোনে আংগুল দিয়ে টাচ করার পরিবর্তে কোম্পানি একটা কাঠি দিতো ঐটা দিয়ে গুতিয়ে গুতিয়ে ফোন চালাতে হতো।
আমার মনে আছে আমার মামা ও আমি এটা নিয়ে হাসা হাসি করেছিলাম আর বলেছিলাম যে, এইডা কিছু হইলো! ফোন মানেই এখানে বাটন থাকতে হবে। কোম্পানি কি বানাইলো এইডা! আর এখন সেই আমিই টাচ ফোন ছাড়া চলতে পারছি না।
আজ থেকে প্রায় দেড় বছর আগে আমি যখন Affpilot বানাই তখন অনেক রাইটার ভাইদের সরনাপন্ন হয়েছিলাম। বেশির ভাগ রাইটারই নাক ছিটকাইছে! AI!! জাত গেলো, জাত গেলো!
ইউটিউবার কয়েকজন রাইটার ভাইকে মেইলে আউটরিচ করলাম, এক কথায় আন্সার দিলো কখনোই এআই নিয়ে কাজ করবে না। আর এখন তাদের চ্যানেলে নিয়মিত এআই রিলেটেড ভিডিও আপ হতে দেখতেছি। কেন টাচ ফোনের উদাহরণটা দিয়েছি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি।
টাচ ফোনের মতো এআই এর যুগ কেবল শুরু। যে যাই বলুক সামনে এমন সময় আসতেছে AI কথাটা দিনে কয়েকবার উচ্চারন না করলে দেখবেন দিনই কাটবে না, আমাদেরকে এতটাই এআই নির্ভর হতে হবে !🙂 যদি কেউ ইউজ করতে না চায় নিশ্চিত করে বলতে পারি কম্পিটিটিভ এই ওয়ার্ল্ডে অনেক ধাপ পিছিয়ে পড়বে।
দৈনন্দিন কাজে কর্মে অনেক অনেক ইউজের মধ্যে ছোট্ট একটা উদাহরণ দিইঃ
Linked in এ প্রফেশনালি মেসেজ দিতে হয়! বিলিভ মি, আমি প্রায় প্রতিটা মেসেজ লিখি এবং মনের অজান্তেই অটোম্যাটিক্যালি ChatGPT অন করে ফেলি! কথাগুলোকে আরেকটু সাজানো, আরেকটু প্রফেশনাল যেন করা যায় যেই লক্ষে! এমন নয় ইংলিশ পারিনা। প্রতিটি সেন্টেন্সই আমার সঠিক থাকে তবুও আরেকটু ভালো করার লক্ষে এই কাজ করে থাকি!
ইমেইলের কথা তো বাদই দিলাম! নিজে লেখার পরে, বিষয় বস্তু ঠিক রেখে যেন একটু ভালো টোনে লিখে দেয় সেটা চেক করে নিই। এরকম অনেক কাজেই এখনি আমি এআই নির্ভর হয়ে পড়েছি, এমন নয় আমার ক্রিয়েটিভিটি লোপ পাচ্ছে বরং আমার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করি।
------------------------------------------------------------
ChatGPT অসাধারণ আউটপুট দেয় দেখলাম। একটা আর্টিকেল লিখেছিলাম ChatGPT দিয়ে। কিছুদিন রেঙ্ক থাকে 1,2,3 এর মধ্যে, আবার কিছুদিন হারিয়ে যায়। এই যাওয়া আসার মধ্যেই থাকে। যদিও তেমন কোন কম্পিটিশন নাই কিওয়ার্ড টায়, কিন্তু তারপরেও কিছুদিন পরপর রেংক হারিয়ে যায়। আমার মনে হয় গুগল এখনো AI কে অতটা মেনে নিতে পারছে না, বিশেষ করে ব্লগিং সেক্টরে। হ্যাঁ সার্ভিস সাইট বা লোকাল যে সাইট গুলো আছে সেগুলোতে AI আর্টিকেল দিলে অতটা মনে হয় না ইফেক্ট করবে। বাট আমার ধারণা AI ব্লগিং সাইটগুলো লং টার্মে হিট খাবে।
তবে AI, specially chat GPT, মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেল, রিলেভেন্ট FAQ তৈরিতে হিউজ পরিমানে ইফেক্টিভ। CV, Cover letter, eMail, Quote, Social Media Post, GMB post etc. তেও অসাধারণ ChatGPT।
আর স্বল্পমাত্রায় রিরাইটের জন্য WordTune ও আমার কাছে বেস্ট লাগে
------------------------------------------------------------
I'm not an AI person myself. But, being a tech enthusiast, I can't just ignore what's going on. So I have two use cases for AI: my own experiments (which, btw, is going well) and when my clients ask for it.
Even when I'm using AI, I'm using it as nothing more than an assistant. Using AI as a mainstream writer would be a scarcity for a mere blog writer, let alone a copywriter that I am.
Anyways, when I use AI, I take segmented assistance for faster production. And I have a team for fully-fledged AI production as I'm afraid AI may dull my sharpness if I submerge myself into it.
Nonetheless, my process is usually this:
I craft an outline that is already better than the competition, then I ask AI for an outline as well. Combining both, I get a solid framework to work with.
After that, I search Google and prompt AI for the same subheading; each one of them, especially if a fact checking is needed.
Once the article is done, I apply my personal touch of optimization to it and finalize the production.
Tools I use: ChatGPT, Closerscopy, Wrytly, Hemingway, Grammarly, NeuronWriter, Frase, Writerzen, Copyscape, etc.
------------------------------------------------------------
প্রথমেই আমাদের Ai এর ব্যবহার বুঝতে হবে, কোন জায়গায় কি কাজে এর ব্যবহার করছেন সেটাও জানতে হবে।
এখানে নিশ একটা বিশাল ফ্যাক্টর। যে কোন নিশে এআই ভাল আউটপুট আনতে পারে না। খেয়াল করে দেখবেন যেসব ইনডাস্ট্রি নিয়ে বেশি কথা বার্তা হয়, সেই নিশে আউটপুটও দিচ্ছে মোটামুটি ভাল। কারণ সেই টপিকে তার ডেটাবেস অনেকটাই পরিপূর্ণ।
আবার, আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাও ভাল জানতে হবে, Ai মডেলকে যদি প্রয়োজনমতো ট্রেইন করতে পারেন তখন মনের মতো আউটপুট পাবেন।
ChatGPT এর কথাই ধারা যাক, আমরা সবাই জানি এটা একটা ল্যাঙ্গুয়েজ মডেল, শুধু টেক্সট বেইজড আউটপুট দেয়। কিন্তু, মজার বিষয় এটাকে ট্রেইন করতে পারলে এটা যে ইমেজ আউটপুট দিতে পারে সেটা জানেন কতজন?
আমাকে দেয়া ইমেজ আউটপুট দেখে সত্যতা যাচাই করে নিতে পারেন (GPT-3.5 মডেল)ঃ https://prnt.sc/RoBBuaukL8tk
তো আপনি যদি শুধু এআই কে বলেন আমাকে 'best kitchen knives for home cooks' এই কিওয়ার্ডে একটি আর্টিকেল লিখে দাও, তাহলে সে যে আউটপুট দিবে সেটা আদ্যতে কি পাতে নেয়ার যোগ্য কিছু হবে?
আর আপনি যদি এআই-কে সাজিয়ে গুছিয়ে কি চাচ্ছেন, কীভাবে চাচ্ছেন, কোন টোনে চাচ্ছেন, প্রয়োজনে এক্সাম্পল ইনফরমেশন যত বিস্তারিত পারা যায় দিয়ে টেকনিক্যাল ওয়েতে কমান্ড করতে পারেন তখন তার আউটপুট দেখতে পাবেন কি চমৎকার হচ্ছে।
কমেন্টে এতো লিখা যাচ্ছে না তাই পোষ্ট আকারে দিয়েছি, ভাই !😊
https://www.facebook.com/groups/AmazonAffiliateBangladesh/posts/2467439213431982/

Comments