এনালাইসিসে দেখা গিয়েছে প্রায় সব কম্পানীই ৩ টা বিষয় নিয়ে খুব সিরিয়াস - KPI , ROI , Net Profit
1) KPI: ম্যাক্সিমাম মানুষের যেই ভুলটি হয় তা হচ্ছে টিম মেম্বারদের KPI নির্বাচন না করে সুধু রেন্ডমলি কাজ করানো , ফলাফল একটি নির্দিষ্ট সময় পর ঐ টিম মেম্বারদের থেকে পর্যাপ্ত আউটপুট পাওয়া যায় না, এমনকি অনেক সময় যাওয়ার পরও অনেক টিম মেম্বার এই টাই জানে না সে কোন কাজ ভালো পারে, তার কোন কাজের পারফরম্যান্স ভালো অথবা কোন কাজ সে স্মুথলি করতে পারে । যার কারনে ঐ টিম মেম্বার থেকে আশানুরুপ আউটপুট পাওয়া যায় না । ফলাফল হিসেবে কম্পানী গ্রো অনেকাংশে কমে যায় ।
2) ROI: আরেকটি অন্যতম ভুল হচ্ছে , ROI নিয়ে চিন্তাভাবনা না করা , অনেকেই ভাবে, এই তো আর কিছুদিন ইনভেস্ট করি , এরপর দেখি কি হয় , কিন্তু যখন সব কিছু বুঝতে পারে অর্থাৎ যখন দেখা যায় টাকা শেষ , প্রজেক্ট উঠে নাই তখন ROI নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেয় । অনেক দেরী হওয়ার কারনে ফলাফল নেগিটিভ আসে, এমন কি কম্পানী দেওলিয়া পর্যন্ত হয়ে যাওয়ার চান্স থাকে । যেই প্রজেক্টে ROI অনেক কম সেই প্রজেক্টে ইনভেস্ট কমিয়ে মূল কোন কারনে প্রজেক্টের গ্রোথ নেই সেই কারনটি এনালাইসিস করে ফিক্স করলে খুব সহজেই ROI ঠিক করা যায়, অন্যথায় প্রজেক্ট কিল করে দেওয়া ই সঠিক সিদ্ধান্ত বলে আমার মনে হয়।
৩) Net Profit: এই জায়গায় এসে সবাই ভুল হিসাব করে , প্রজেক্ট প্রফিট , কম্পানী প্রফিট আর নীট প্রফিট এক জিনিস নয় । কম্পানীর কস্ট যত বাড়বে নীট প্রফিট তত কমবে যদি সেলস না বাড়ে । অন্যথায় দেখা যাবে সব কস্টিং শেষে - নীট প্রফিট জিরো । আর নীট প্রফিট জিরো হলে আপনার কম্পানীর গ্রোথ কখনও ভালো হবে না । দিন দিন ডাউন হতে থাকবে । তাই নীট প্রফিট বাড়ানোর জন্য অবশ্যয় সেলস এর উপর ডিপেন্ড করে কম্পানীর কস্টিং ও কমাতে হবে বা বাড়াতে হবে । না হয় কখনও নীট প্রফিট বাড়বে না ।
সারাংশঃ ৩ টাই একটার সাথে একটা জড়িত, KPI, ROI না বুঝলে কখনও Net Profit বাড়বে না ।

Comments
Post a Comment